সি‌ন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেটমুক্ত না কর‌তে পার‌লে মন্ত্রিত্ব ছে‌ড়ে চ‌লে যাওয়ার কথা ব‌লে‌ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

2026-06-02T13:41:58+00:00
2026-06-02T13:41:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সি‌ন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব : প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৪১ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে এক প্রেস ব্রিফিং-এ মন্ত্রী। সংগৃহীত ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সি‌ন্ডি‌কেটমুক্ত না কর‌তে পার‌লে মন্ত্রিত্ব ছে‌ড়ে চ‌লে যাওয়ার কথা ব‌লে‌ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তি‌নি ব‌লে‌ছেন, ‘এটাই (‌সি‌ন্ডি‌কেটমুক্ত করা) আমার চ্যালেঞ্জ। এটা য‌দি না কর‌তে পারি, চ‌লে যাব।’

মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে এক প্রেস ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা ব‌লেন মন্ত্রী।  

মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, আমি প্রথম দিন থে‌কে ব‌লে আস‌ছি, আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স। ইনশাআল্লাহ আপনারা এমন কিছু দেখবেন, দীর্ঘ‌দিন যেটা আপনারা শো‌নেন নাই; এটা হবে ১০-১৫ দিন থে‌কে এক মা‌সের ম‌ধ্যে বা সময়টা একটু বে‌শিও লাগ‌তে পা‌রে। তারপর আপনাদের সাম‌নে এই বিষয়ে প্রস্তাবনা দেখ‌তে পা‌বেন এবং সবকিছু প‌রিষ্কার হ‌য়ে যা‌বে ইনশাআল্লাহ। এতে আমা‌দের শ্রমবাজারটা খু‌লে যা‌বে।


চল‌তি মা‌সে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মাল‌য়ে‌শিয়া সফ‌রে যা‌চ্ছেন। সরকারপ্রধা‌নের সফ‌রে মাল‌য়ে‌শিয়ার স‌ঙ্গে শ্রমবাজার সংক্রান্ত কো‌নো সম‌ঝোতা স্মারক হ‌চ্ছে কিনা-জান‌তে চাই‌লে মন্ত্রী ব‌লেন, এ ব্যাপা‌রে এখন পর্যন্ত আমার কা‌ছে কো‌নো নিউজ নেই। আমরা একটা এমওইউ ক‌রে আস‌ছি, সেটা আপনারা জা‌নেন।

প্রেস ব্রিফিং‌য়ে আরও উপ‌স্থিত ছি‌লেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক।  

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সি‌ন্ডিকেট  প্রবাসী কল্যাণমন্ত্রী  আরিফুল হক চৌধুরী  প্রতিমন্ত্রী মো. নুরুল হক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: