গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গরু ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা। নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই।সোমবার (২

2026-06-02T15:15:38+00:00
2026-06-02T15:15:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:১৫ পিএম 
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংগৃহীত ছবি
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গরু ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা। নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই। 

সোমবার (২ মে) রাজ্যের বিজনোরে এক জনসভায় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ বলেন, যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে তাদের প্রতি পরামর্শ এগুলো বন্ধ করুন। 

তিনি আরও বলেন, নয়তো তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। গোমাতাকে নিয়ে এ ব্যাপারে ঘোষণা দেওয়ার কিছু নেই। 


চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কোরবানি দেননি। ঈদের আগে কঠোরতার কারণে গরু কোরবানি থেকে বিরত ছিলেন তারা। শুধু তাই নয় মুসলিমরা জানান, গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গের মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ রাজ্যটিতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার আগে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি।


/ইউএমএইচ

  বিষয়:   ভারত  মুখ্যমন্ত্রী  উত্তরপ্রদেশ  গরু  রাষ্ট্রমাতা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: