হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১

2026-06-02T18:13:59+00:00
2026-06-02T18:13:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:১৩ পিএম 
হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই। ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন। হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৩৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৩ হাজার ৩৬২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৮ জন ও আক্রান্ত ৪০ হাজার ৮৭৮ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হাম  হাম উপসর্গ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: