সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে ডিআইজি আলি আকবর খান নিয়োজিত হয়েছেন।সোমবার (১ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে

2026-06-02T18:20:41+00:00
2026-06-02T18:20:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সিআইডির দায়িত্ব পেলেন আলি আকবর খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:২০ পিএম 
আলি আকবর খান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে ডিআইজি আলি আকবর খান নিয়োজিত হয়েছেন।

সোমবার (১ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ সদর দফতর থেকে এ আদেশ জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 

বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা তার কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।


এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। 

তার নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সব সদস্যের।

/কেএইচও


  বিষয়:   সিআইডি  আলি আকবর খান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: