অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সীমান্তে অপরাধে জড়িত ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২

2026-06-02T19:36:31+00:00
2026-06-02T19:44:11+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৭:৪৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সীমান্তে অপরাধে জড়িত ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ অনুপ্রবেশ করে যায়, সেটা সীমান্তরক্ষী বাহিনী কীভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।’

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর তারা ‘বাংলাদেশি’ নাম দিয়ে সীমান্তে বিপুলসংখ্যক মানুষকে জড়ো করছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। বাংলাদেশ কোনো অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ মেনে নেবে না। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হন, তবে যথাযথ যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফেরত পাঠাতে হবে। অবৈধভাবে কাউকে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। আসন্ন বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপন করা হবে।’


তিনি বলেন, ‘এটি নিয়মিত বৈঠক। সীমান্তে উভয় দেশের সমস্যা, মাদক পাচারসহ সব বিষয় আলোচনা হবে।’

রামিসা হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ হবে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, মামলার রায় কী হবে বা কবে হবে, তা সম্পূর্ণ আদালতের বিষয়। মামলার আসামি সোহেল রানা আদালতে ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে ‘ডলার’ নামের আরেকজনের সম্পৃক্ততার কথা বললেও সে এখনও ধরা পড়েনি। তাই আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

/কেএইচও


  বিষয়:   অপরাধ  অনুপ্রবেশ  হত্যা  বর্ডার কিলিং  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: