গাইবান্ধায় গাছের ডালে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রশিদ নামের এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর

2026-06-02T20:23:04+00:00
2026-06-02T20:23:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় গাছের ডালে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:২৩ পিএম 
ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রশিদ নামের এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুর রশিদ ওই গ্রামের মাজুল মিয়ার পুত্র। সে পাঁচ সন্তানের জনক। 

গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় দুই বছর ধরে আব্দুর রশিদ মানসিক রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই বাড়ি থেকে তিনি নিরুদ্দেশ হতেন। গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর প্রতিবেশী ও পরিবারের লোকজন ফেডারেশন ক্লাবের পাশে একটি গাছের সাথে রশির সাহায্যে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, লাশের সুরতহাল রিপোর্ট পর্যবেক্ষণ করে মৃতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবিএন 


  বিষয়:   গাইবান্ধা  গোবিন্দগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: