বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার লবণচরা থানার স্কুলভিটা এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার

2026-06-02T20:52:10+00:00
2026-06-02T20:52:10+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:৫২ পিএম 
ছবি : সময়ের আলো
খুলনার লবণচরা থানার স্কুলভিটা এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাশেদ কাজী কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই কাজী রাইসুল বলেন, সকালে রাশেদ বাড়িতে ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন বলেন, সকালে লবণচড়া থানার কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে তিন চারটি মোটরসাইকেল যোগে রাশেদকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। পরবর্তীতে সাচিবুনিয়া এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। রাশেদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

এর আগেও রাশেদকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পুলিশ ধারণা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। 

আরবিএন 


  বিষয়:   খুলনা  লবণচরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: