বিদ্যুতের দাম বাড়বে কিনা জানা যাবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানির পাঁচ দিনের মাথায় আগামীকাল বুধবার আদেশ দেওয়ার দিন ধার্য করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আদেশে

2026-06-02T22:01:57+00:00
2026-06-02T22:01:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিদ্যুতের দাম বাড়বে কিনা জানা যাবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:০১ পিএম 
ছবি : সংগৃহীত
বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানির পাঁচ দিনের মাথায় আগামীকাল বুধবার আদেশ দেওয়ার দিন ধার্য করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আদেশে পাইকারি, খুচরা ও সঞ্চালন পর্যায়ে দাম বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

চলতি মাসের প্রথম দিনই পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে বাড়িয়েছে সরকার। এছাড়া গত মাসেই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১১৩ টাকা করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই ভোক্তাদের পক্ষ থেকে এর বিরোধিতা আসছে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মূল্যবৃদ্ধির ওপর অনুষ্ঠিত শুনানির বিষয়ে আগামীকাল বিকেলে আদেশ দেবে কমিশন। এর আগে গত ২০ ও ২১ মে মূল্যবৃদ্ধি-সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি এক দশমিক ২০ টাকা (১৭ শতাংশ) থেকে এক দশমিক ৫০ টাকা (২১ শতাংশ) দাম বাড়ানোর আবেদন করেছিল।

সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়। ওই আদেশে পাইকারি বিদ্যুতের গড় দর ছয় দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে সাত দশমিক শূন্য চার টাকা করা হয়। যদিও কোম্পানিভিত্তিক বিক্রির পার্থক্যের কারণে গড় বিক্রয়মূল্য ছয় দশমিক ৯৯ টাকা দাঁড়িয়েছে বলে দাবি পিডিবির।


বিদ্যুতের বিদ্যমান পাইকারি দরে লোকসান দিচ্ছে বলে দাবি করেছে বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো। লোকসান ঠেকাতে ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, ডিপিডিসি ছয় দশমিক ৯৬ শতাংশ, ওজোপাডিকো ১০ শতাংশ, আরইবি পাঁচ দশমিক ৯৩ শতাংশ এবং নেসকো ইউনিটপ্রতি ৩ পয়সা ও বিপিডিবি ২৯ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। পাশাপাশি পাইকারি দাম ও সঞ্চালন চার্জ বাড়িয়ে সমান হারে দাম বাড়ানোর আবেদন করেছে কোম্পানিগুলো। বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি পিজিসিবি (পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি) প্রতি ইউনিটে যথাক্রমে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব করেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিদ্যুৎ  দাম  সরকার  বিইআরসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: