জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, তার নির্দেশনায় কাজ করে এই সাফল্য এসেছে।
মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘের সদস্য ১৯৩ দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর তার দেওয়া বিজয়ী ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’
ড. খলিলুর রহমান তার নির্বাচনি ভিশন বিবৃতিতে ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরেছিলেন। যার মধ্যে যুদ্ধ বন্ধ, সকল দেশকে সমান অধিকারের মাধ্যমে এগিয়ে নেওয়া এবং বিশ্বব্যাপী মানবাধিকারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
খলিলুর রহমান নির্বাচিত হলে তিনি সকলের জন্য পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দেন।
নির্বাচন প্রক্রিয়া ও ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
/কেএইচও