তৃষার পোস্ট ঘিরে আবারও আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্টকে কেন্দ্র করে আবারও চর্চায়

2026-06-02T23:23:39+00:00
2026-06-02T23:23:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
তৃষার পোস্ট ঘিরে আবারও আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:২৩ পিএম 
তৃষা কৃষ্ণন ও থালাপাতি বিজয়। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্টকে কেন্দ্র করে আবারও চর্চায় এসেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেতা বিজয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের পোষ্যের একটি ছবি শেয়ার করেন তৃষা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ব্যক্তিগত জীবনে এক জনকেই নাক গলাতে দিই।’ এই সংক্ষিপ্ত মন্তব্যই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

অনেকের প্রশ্ন, তৃষা কি এই পোস্টে বিজয়কেই ইঙ্গিত করেছেন? যদিও এ বিষয়ে অভিনেত্রী নিজে কোনো ব্যাখ্যা দেননি। অন্যদিকে বিজয়ের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। দক্ষিণী চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। পরে বিজয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এদিকে সমালোচকদের একাংশের দাবি, তৃষার এমন পোস্ট মূলত আলোচনায় থাকার কৌশলও হতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের গুঞ্জন কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে অভিনেত্রীর এই মন্তব্য নতুন করে আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

বিজয় ও তৃষাকে ঘিরে আলোচনার মাত্রা আরও বাড়ে যখন তাদের একসঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে তাদের নাম একসঙ্গে উচ্চারিত হয়েছে।


সম্প্রতি অভিনেতা অজিত কুমারের মায়ের মৃত্যুর পর শোক জানাতে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যায় বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া বিজয়ের রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তেও তৃষাকে ঘিরে আলোচনার কমতি ছিল না।

তবে এসব আলোচনার মাঝেও বিজয় ও তৃষা কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের ঘিরে রহস্য এখনো অমীমাংসিতই রয়ে গেছে। আর তৃষার সাম্প্রতিক পোস্ট সেই রহস্যে যেন নতুন মাত্রাই যোগ করল। 

সময়ের আলো/আআ

  বিষয়:   তৃষা  পোস্ট  আলোচনা  মুখ্যমন্ত্রী  বিজয় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: