প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১ জুন তিনি কুয়ালালামপুর সফর করবেন।মালয়েশিয়া

2026-06-02T23:46:08+00:00
2026-06-02T23:59:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৪৬ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ১১:৫৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১ জুন তিনি কুয়ালালামপুর সফর করবেন।

মালয়েশিয়া সফরের পর প্রধানমন্ত্রীর বেইজিং সফরের কথা রয়েছে। আগামী ২৩ জুন সরকারপ্রধান চীন সফর করবেন।

প্রায় ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে কোথায় দেশে যান, তা নিয়ে গত তিন মাস নানা আলোচনা চলছিল। বিএনপির নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যে ভারত এবং চীন সফর করেছেন। কিন্তু সরকারপ্রধানর প্রথম সফর কোথায় হয়, তা জানতে অপেক্ষা করতে বলে আসছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা।

এদিকে কূটনৈতিক পর্যবেক্ষকেরা এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়াকে সুচিন্তিত ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, একটি মধ্যম শক্তির দেশের সাথে প্রথম বৈদেশিক ব্যস্ততা শুরু করার মাধ্যমে ঢাকা যেকোনো অপ্রয়োজনীয় ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা এড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সাবেক কূটনীতিক বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে অত্যন্ত জোরালো সহযোগিতা রয়েছে। প্রথম সফর হিসেবে এমন একটি মধ্যম শক্তির দেশকে বেছে নেওয়া অত্যন্ত বিচক্ষণতার পরিচয়। এটি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে একটি ইতিবাচক বার্তা বহন করে।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  বিদেশ সফর  মালয়েশিয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: