সাত দিন ফ্ল্যাটে পড়ে থাকা মায়ের সন্তানদের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মিরপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে সাত দিন পর উদ্ধার হওয়া মৃত নূরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ের পরিচয়

2026-06-02T23:53:43+00:00
2026-06-02T23:53:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাত দিন ফ্ল্যাটে পড়ে থাকা মায়ের সন্তানদের পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে সাত দিন পর উদ্ধার হওয়া মৃত নূরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে তাদের পরিচয় নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক বলেই জানা গেছে।

নূরজাহান বেগমের বড় ছেলে ড. একে এম আনিসুর রহমান বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন। বর্তমানে তার কর্মস্থল মংলা বন্দর কর্তৃপক্ষ। তিনি ১৯৮৬ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৮ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি ১৯৯৫ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

সরকারি চাকরিতে যোগদানের পর তিনি পরিকল্পনা কমিশন, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমপিপি এবং পিএইচডি সম্পন্ন করেন।

নূরজাহান বেগমের দ্বিতীয় ছেলে ড. এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক এবং বেসরকারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৩২ ব্যাচের প্রাক্তন ক্যাডেট। 

তিনি ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়ে উত্তীর্ণ হন। ১৯৯৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ২০০১ সালে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে কম্পিউটিং সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নূরজাহান বেগমের কন্যা ফাতিমা নাসরিন সুলতানা মিরপুরের ইম্পেরিয়াল স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। আরেক ছেলে কে এম আতিকুর রহমান বর্তমানে কানাডা প্রবাসী। তার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এদিকে পরিবারের উচ্চশিক্ষা ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত অবস্থানের পরও বৃদ্ধার এমন একাকী মৃত্যু মানবিক দায়বোধ ও পারিবারিক সম্পর্কের গভীরতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ঘটনাটি সমাজে নীরব বিচ্ছিন্নতা ও সম্পর্কের অবক্ষয়ের বাস্তবতাকে নতুন করে সামনে এনেছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

আরবিএন 


  বিষয়:   রাজধানী  মিরপুর  নূরজাহান বেগম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: