চমকে প্রত্যাবর্তন সুইফটের

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্ব সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম টেইলর সুইফট। যার সুরের মূর্ছনায় মাতোয়ারা থাকেন কোটি ভক্ত। তার প্রতিটি পদক্ষেপেই থাকে চমক।

2026-06-03T03:48:40+00:00
2026-06-03T03:48:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
চমকে প্রত্যাবর্তন সুইফটের
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৮ এএম 
বিশ্ব সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের নাম টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
বিশ্ব সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম টেইলর সুইফট। যার সুরের মূর্ছনায় মাতোয়ারা থাকেন কোটি ভক্ত। তার প্রতিটি পদক্ষেপেই থাকে চমক। এবার আবারও এক অভূতপূর্ব খবর নিয়ে সামনে এলেন এই পপসম্রাজ্ঞী। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি ৫’-এর জন্য একটি মৌলিক গান গেয়েছেন বিশ্বখ্যাত এই পপতারকা। 

সুইফট নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন। ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের এই বিশেষ গানটি  ৫ জুন মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর এই সুপারস্টার তার ক্যারিয়ারের শুরুর দিকের চেনা রূপ অর্থাৎ কান্ট্রি মিউজিকে ফিরে আসছেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি।

এই প্রত্যাবর্তনের খবরটি জানার পর থেকেই সুইফটের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। কারণ সুইফটের কণ্ঠের কান্ট্রি মিউজিক মানেই যেন এক নস্টালজিয়া, যা তার শুরুর দিকের ক্যারিয়ারকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিল। 

ডিজনি জানিয়েছে, এই গানটি তৈরির ক্ষেত্রে সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্র ‘জেসি’র চলমান যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে। নতুন এই গানটি টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক অ্যান্টনফ যৌথভাবে লিখেছেন ও প্রযোজনা করেছেন। 

সুইফট তার ভক্তদের উদ্দেশে এক বার্তায় জানান, পাঁচ বছর বয়সে প্রথম টয় স্টোরি দেখার পর থেকেই এই চরিত্রগুলোর জন্য গান লেখার স্বপ্ন ছিল তার। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ার শেষে সেই স্বপ্ন এখন বাস্তবের আলো দেখতে যাচ্ছে। 

তিনি জানান, এই চরিত্রগুলোর সঙ্গে যেন তিনি বড় হয়েছেন এবং ‘জেসি’র চরিত্রটি তার হৃদয়ের খুব কাছাকাছি। সিনেমাটির পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটন গানটি সম্পর্কে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, গানটি প্রথমবার শোনার পরেই মনে হয়েছে এটি যেন চিরকাল এই সিনেমার সঙ্গেই যুক্ত ছিল। 

গানটি ইতিমধ্যে সুইফটের অফিসিয়াল ওয়েবস্টোরে সিডি সিঙ্গেল হিসেবে অগ্রিম বুকিং শুরু হয়েছে, যেখানে মূল গানের পাশাপাশি অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও থাকবে। পিক্সার ও ডিজনির বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

টয় স্টোরি সিরিজের প্রতিটি সিনেমা দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছে, আর এবার সুইফটের সংগীতের সংযোজন সিনেমাটির আবেদন আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মে সুইফটের পুরোনো কান্ট্রি গানগুলোর স্ট্রিমিং বেড়েছে। 

/এসএকে


  বিষয়:   চমক  প্রত্যাবর্তন  সুইফট  নক্ষত্র  সংগীতাঙ্গন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: