এবারের ইত্যাদি নরসিংদীর রায়পুরায়

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলায়। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহিদ

2026-06-03T03:51:47+00:00
2026-06-03T03:52:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
এবারের ইত্যাদি নরসিংদীর রায়পুরায়
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫১ এএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৩:৫২ এএম
হানিফ সংকেত। ছবি : সংগৃহীত
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলায়। রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত দৃষ্টিনন্দন মঞ্চে সম্পন্ন হয় এবারের শুটিং।

এই পর্বে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও প্রত্নসম্পদ তুলে ধরা হয়েছে নানা আয়োজনে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দুটি গান। 

এর একটি গেয়েছেন নরসিংদীরই সন্তান ও জনপ্রিয় সুরকার-শিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। 

এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে থাকছে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এই গানের সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

অনুষ্ঠানে আরও থাকছে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, স্থানীয় তাঁতশিল্প, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কীর্তিমান ব্যক্তিদের নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি রয়েছে দর্শক পর্ব, কাশেম টিভির সাংবাদিক-নাতির আড্ডা এবং সমসাময়িক বিষয়ভিত্তিক নাট্যাংশও

থাকছে নিয়মিত আয়োজন হিসেবে। এসব নাট্যাংশে অভিনয় করেছেন- মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে। 

ফাগুন অডিও ভিশনের নির্মাণে ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

/এসএকে


  বিষয়:   ইত্যাদি  নরসিংদী  রায়পুরা  হানিফ  সংকেত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: