‘সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দা ও ওটিটি অঙ্গনের পরিচিত মুখ তাসনুভা তিশা আজ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়। তবে তার ক্যারিয়ারের শুরুটা ছিল

2026-06-03T10:52:58+00:00
2026-06-03T10:52:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৫২ এএম 
অভিনেত্রী তাসনুভা তিশা। সংগৃহীত ছবি
ছোট পর্দা ও ওটিটি অঙ্গনের পরিচিত মুখ তাসনুভা তিশা আজ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়। তবে তার ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই ভিন্ন স্বপ্ন নিয়ে। অভিনয় নয়, একসময় তিনি নিজেকে সংবাদ উপস্থাপক কিংবা বেতার উপস্থাপক হিসেবে দেখতে চেয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিনগুলোর নানা অজানা গল্প তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, মিডিয়ায় প্রবেশের আগে অভিনয়জগতের প্রতি তার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বরং টেলিভিশনের সংবাদপাঠক এবং এফএম রেডিওর উপস্থাপকদের দেখে অনুপ্রাণিত হতেন।

তাসনুভা তিশার ভাষ্য, ছোটবেলায় টেলিভিশনে চলমান সংবাদ পড়ে পড়ে তিনি নিজেও সংবাদ উপস্থাপনার অনুশীলন করতেন। পরে দেশে এফএম রেডিওর যাত্রা শুরু হলে বিভিন্ন বেতার উপস্থাপকের কণ্ঠ ও উপস্থাপনা তাকে আকৃষ্ট করে। তখন তার মনে হতো, ভবিষ্যতে তিনিও হয়তো একজন বেতার উপস্থাপক হিসেবে কাজ করবেন।

অভিনেত্রীর জানান, মিডিয়ায় তার প্রথম যাত্রা শুরু হয় একজন ঘনিষ্ঠ বন্ধুর উৎসাহে। সেই বন্ধু একটি অনলাইন পোশাকভিত্তিক উদ্যোগ শুরু করেছিলেন এবং সেখানকার প্রচারণার জন্য তিশাকে মডেল হতে রাজি করান।

শুরুর অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ক্যামেরার সামনে দাঁড়াতে তখন ভীষণ অস্বস্তি লাগত। কীভাবে ছবি তুলতে হয় কিংবা ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না তার।
আরও পড়ুন

মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, এই অঙ্গনে দীর্ঘমেয়াদে নিজেকে দেখতে পাচ্ছেন না।

তাসনুভা তিশার মতে, পেশাদার মডেলদের যে ধরনের শারীরিক গঠন ও উপস্থিতি প্রয়োজন, তার সঙ্গে নিজের মিল খুঁজে পাননি তিনি। তাই মডেলিংয়ের চেয়ে অভিনয়ের জগতেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার সিদ্ধান্ত নেন।

ক্যারিয়ারের শুরুর সময়টাকে তিনি জীবনের অন্যতম কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। কারণ তখন একদিকে পড়াশোনা, অন্যদিকে মিডিয়ায় কাজ- দুই দায়িত্বই একসঙ্গে সামলাতে হয়েছে।

তার ভাষায়, সে সময়টি ছিল সংগ্রামময়। নতুন পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি শিক্ষাজীবনও চালিয়ে যেতে হয়েছে সমান গুরুত্ব দিয়ে।

চলচ্চিত্রে নিয়মিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তাসনুভা তিশা বলেন, এখন পর্যন্ত তিনি কয়েকটি ওয়েব চলচ্চিত্রে কাজ করলেও পূর্ণাঙ্গভাবে বড় পর্দায় কাজ করা হয়নি। তবে ভালো গল্প, দক্ষ নির্মাতা এবং উপযুক্ত প্রযোজনার সমন্বয় ঘটলে ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার বিষয়ে তিনি আগ্রহী।

তার মতে, চলচ্চিত্র একটি বড় মাধ্যম। তাই পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া সেখানে কাজ করা সম্ভব নয়। সময় ও সুযোগ অনুকূলে এলে বড় পর্দায় নিজেকে দেখার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

এএডি/


  বিষয়:   তাসনুভা তিশা  তাসনুভা  তিশা  অভিনয়  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: