স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-06-03T13:11:31+00:00
2026-06-03T13:11:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:১১ পিএম 
ভাড়া বাসার একটি কক্ষ থেকে সাইয়েদুল আবেদিন নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো প্রতিনিধি
পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) গভীর রাত থেকে বুধবারের প্রথম প্রহরের মধ্যে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে প্রায় ২০ দিন আগে কুয়াকাটায় এসে পাঞ্জুপাড়া এলাকার একটি সেমি-পাকা বাসায় ভাড়া থাকছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবারের পর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সাইয়েদুল তার স্ত্রীকে ঘরের বাইরে যেতে বলেন এবং নিজে ভেতর থেকে দরজা আটকে দেন। অনেক সময় পার হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি মহিপুর থানাকে অবহিত করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে। পরে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কথা কাটাকাটি  ভাড়া বাসা  যুবক  ঝুলন্ত মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: