জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-প্রশিক্ষণে জোর, নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি দপ্তরগুলোর সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে অনলাইনভিত্তিক অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈশ্বিক জ্বালানি

2026-06-03T13:22:50+00:00
2026-06-03T13:22:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-প্রশিক্ষণে জোর, নতুন নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:২২ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি দপ্তরগুলোর সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে অনলাইনভিত্তিক অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি ব্যয় ও জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারে অগ্রাধিকার দিতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির পরিবর্তে অনলাইনে যুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রতিনিধি এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরও সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন

সরকারের মতে, এতে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় ভ্রমণ কমবে, সময় সাশ্রয় হবে এবং জ্বালানি তেলের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে বিশেষ প্রয়োজন বা অনিবার্য পরিস্থিতিতে সরাসরি সভা কিংবা প্রশিক্ষণের আয়োজন করা যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া একই বিষয়ে চলতি বছরের ২২ এপ্রিল জারি করা পূর্ববর্তী সার্কুলার বাতিল করে নতুন এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয়, সময় ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয় হ্রাসে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

এএডি/


  বিষয়:   জ্বালানি  সাশ্রয়  সরকারি  সভা  সেমিনার  ভার্চুয়াল  প্ল্যাটফর্ম  ব্যবহার  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: