কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু : ঋতুপর্ণা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টলিউডে দীর্ঘদিনের অভিনয়জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তিনি যুক্ত হলেন এমন একটি সিনেমায়,

2026-06-03T14:16:59+00:00
2026-06-03T14:16:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু : ঋতুপর্ণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:১৬ পিএম 
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
টলিউডে দীর্ঘদিনের অভিনয়জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তিনি যুক্ত হলেন এমন একটি সিনেমায়, যেখানে রহস্য, সম্পর্ক, আত্মঅনুসন্ধান এবং মানবিক অনুভূতির মিশেলে নির্মিত হয়েছে ভিন্নধর্মী এক গল্প। নতুন এই চলচ্চিত্রের নাম ‘নেভার মাইন্ড’।

সিনেমাটি ঘিরে বিশেষ আগ্রহের আরেকটি কারণ হলো এর নির্মাতা। জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল প্রথমবারের মতো পরিচালকের দায়িত্ব পালন করেছেন এই ছবির মাধ্যমে। বহুদিনের আলোচনার পর সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম প্রচারঝলক, যা ইতোমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার প্রকাশ করে ঋতুপর্ণা লেখেন, ‘কিছু রাত নিঃশব্দে আসে, কিন্তু জীবনের অনেক কিছু বদলে দিয়ে যায়।’ এই সংক্ষিপ্ত বার্তাই যেন সিনেমার মূল আবহ ও রহস্যের ইঙ্গিত বহন করছে।

চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। যদিও অভিনয়ে তিনি একেবারে নতুন নন, তবে এই প্রথম মায়ের পরিচালনায় বড় পরিসরে কাজ করছেন। সিনেমায় তার চরিত্রকে ঘিরেও রয়েছে বিশেষ আগ্রহ।
আরও পড়ুন

গল্পের কেন্দ্রে রয়েছেন এক নারী, যিনি নিজের অতীতের কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে এক অদ্ভুত যাত্রায় বের হন। সেই অনুসন্ধান তাকে নিয়ে যায় কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট এলাকার একটি বারে। সেখানে পরিচয় ঘটে এক তরুণ বার-সংগীতশিল্পীর সঙ্গে। এরপর ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ভিন্ন জীবনধারা ও ভিন্ন বাস্তবতায় বসবাস করা কিছু মানুষের গল্প।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, পার্ক স্ট্রিটকে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং একটি আলাদা জীবনদর্শনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। একই সঙ্গে মানুষের সম্পর্ক, একাকিত্ব, স্মৃতি এবং জীবনের অপ্রকাশিত অনুভূতিগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

চলচ্চিত্রটির গল্প রচনা করেছেন সম্রাট। চিত্রনাট্য নির্মাণে তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ।

এএডি/


  বিষয়:   রাত  নিঃশব্দ  ঋতুপর্ণা  টলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: