কচুয়ায় সড়কে ঝরে গেল দুই তাজা প্রাণ

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলার গ্রামীণ রাস্তায় একটি ট্রাক ও ব্যটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে

2026-06-03T14:18:22+00:00
2026-06-03T14:18:36+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
কচুয়ায় সড়কে ঝরে গেল দুই তাজা প্রাণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ২:১৮ পিএম
প্রতীকী ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলার গ্রামীণ রাস্তায় একটি ট্রাক ও ব্যটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার নরেন্দ্রপুর এলাকার সাইনবোর্ড-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাতে তারা দুজন মারা যান। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
নিহতরা হলেন কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের মো. বাদল শেখ (৫৮) এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার জুজখোলা গ্রামের মো. রাব্বি শেখ (২৮)। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে চলাচলের সময় একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানে থাকা ৪ জনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৪ জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দুঘর্টনাস্থল পরিদর্শন কারী কচুয়া থানা পুলিশের এসআই মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   কচুয়া  সড়ক  ঝরে গেল  তাজা প্রাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: