হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে। নির্বাচন স্থগিত ও তফসিল বাতিলের দাবিতে

2026-06-03T14:26:51+00:00
2026-06-03T14:26:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:২৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে। নির্বাচন স্থগিত ও তফসিল বাতিলের দাবিতে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট, ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পথ উন্মুক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি শেষে তা গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দেন।

আদালতের এ সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো আইনি বাধা নেই।
আরও পড়ুন

তিনি বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন আবেদন করা হলেও আদালত ইতোমধ্যে এ ধরনের চারটি আবেদনই খারিজ করেছেন। তার দাবি, এসব উদ্যোগের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুই প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন বলেও জানান তিনি। তাদের কাছে বোর্ডের প্রশাসনিক ও নির্বাচন-সংক্রান্ত পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এর আগে গত ১৬ মে পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরবর্তীতে ২৫ সদস্যের পরিচালনা পরিষদের ভোটে বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

এএডি/


  বিষয়:   হাইকোর্ট  রিট  খারিজ  বিসিবি  নির্বাচন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: