বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

হলিউড তারকা জেনিফার লোপেজকে ঘিরে আবারও শুরু হয়েছিল ব্যক্তিগত জীবনের গুঞ্জন। নতুন সিনেমা ‘অফিস রোমান্স’-এর সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার

2026-06-03T14:33:34+00:00
2026-06-03T14:33:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ২:৩৩ পিএম
হলিউড তারকা জেনিফার লোপেজ। ছবি : ফেসবুক
হলিউড তারকা জেনিফার লোপেজকে ঘিরে আবারও শুরু হয়েছিল ব্যক্তিগত জীবনের গুঞ্জন। নতুন সিনেমা ‘অফিস রোমান্স’-এর সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে বিনোদন দুনিয়ায়।

পর্দার রসায়ন বাস্তব জীবনের প্রেমে রূপ নিয়েছে- এমন ধারণাও তৈরি হয়েছিল অনেকের মধ্যে। তবে সেই গুঞ্জনের অবসান ঘটালেন স্বয়ং জেনিফার লোপেজ।

Advertisement
সাম্প্রতিক এক টেলিভিশন অনুষ্ঠানে ‘অফিস রোমান্স’ সিনেমার প্রচারণায় একসঙ্গে হাজির হন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন। সেখানেই উপস্থাপক তাদের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করলে স্পষ্টভাবে জবাব দেন এই হলিউড তারকা।

জেনিফার বলেন, তিনি যখনই কারও সঙ্গে কাজ করেন বা কোথাও একসঙ্গে উপস্থিত হন, তখনই দর্শক ও গণমাধ্যম তাদের মধ্যে সম্পর্ক খুঁজে পেতে শুরু করে। কিন্তু এমন ধারণা সব সময় বাস্তব হয় না।
আরও পড়ুন

এরপর ডেটিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কারভাবে বলেন, ‘না, আমরা ডেট করছি না।’ তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে ব্রেট গোল্ডস্টেইনও সংক্ষেপে বলেন, বিষয়টি সম্পূর্ণ ঠিক।

পুরো আলোচনাটিই ছিল হালকা রসিকতা ও হাস্যরসে ভরপুর। ব্রেট মজা করে জানান, জেনিফারের পাশে দাঁড়ালেই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। অন্যদিকে উপস্থাপককে উদ্দেশ করে হাস্যরসাত্মক মন্তব্য করেন জেনিফার, বলেন- এ ধরনের প্রশ্নে শেষ পর্যন্ত পরিস্থিতি উল্টো অস্বস্তিকর হয়ে পড়ে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সিনেমাটির শুটিং চলাকালে দুজনের মধ্যে সাময়িক ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে সেই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

উভয় তারকাই আগেই স্পষ্ট করেছেন, তাদের সম্পর্ক শুধুই সহকর্মীর। এর বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্কের অস্তিত্ব নেই।

উল্লেখ্য, অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফার লোপেজ তার ব্যক্তিগত জীবন নিয়ে তুলনামূলকভাবে সংযত অবস্থান নিয়েছেন। ২০২৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

এএডি/
  বিষয়:   বিচ্ছেদ  নতুন  প্রেম  জেনিফার লোপেজ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: