পদ্মা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

‎পাবনা প্রতিনিধি

সারাদেশ

‎পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎বুধবার (০৩ জুন)

2026-06-03T14:35:31+00:00
2026-06-03T14:35:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পদ্মা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
‎পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৩৫ পিএম 
ছবি : সময়ের আলো
‎পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎বুধবার (০৩ জুন) সকাল ১০ টার দিকে সদরের পদ্মা নদী তীর থেকে হাত বাঁধা ও গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। 

‎পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত মেয়েটির বয়স আনুমানিক ১০-১২বছর হতে পারে। গলায় একটি রুপার চেইন রয়েছে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। এমন সময় একজন বস্তার কাছে গিয়ে বুঝতে পারে যে ভিতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের মরদেহ। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। কি কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। তবে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশ। 

আরবিএন 


  বিষয়:   ‎পাবনা  পদ্মা নদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: