মুঘল আমলের সেতুর সংস্কারকাজ পরিদর্শন করল প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।বুধবার (৩ জুন) সকালে কমিটির আহ্বায়ক কবি

2026-06-03T14:52:20+00:00
2026-06-03T14:52:20+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুঘল আমলের সেতুর সংস্কারকাজ পরিদর্শন করল প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:৫২ পিএম 
ছবি : সময়ের আলো
‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সেতুর সংস্কারকাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।বুধবার (৩ জুন) সকালে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাচীন সেতুটির সংস্কারকাজ পরিদর্শন করে। এর আগে কমিটি ঐতিহাসিক সেতুটির সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে। বুধবার দ্বিতীয় দফায় কমিটির পক্ষ থেকে সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন করা হয়।

সংস্কারকাজ পরিদর্শনকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের প্রত্নসম্পদ। এসব প্রত্নসম্পদের সংরক্ষণ ও সংস্কার অত্যন্ত জরুরি। পাশাপাশি এগুলোর ওপর গবেষণা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করা দরকার। আমাদের কমিটিসহ যারা দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের প্রত্নসম্পদ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সরকারকে ধন্যবাদ জানাই, কারণ দেরিতে হলেও ঐতিহাসিক সেতুটির সংস্কারকাজ শুরু হয়েছে।

পরিদর্শন দল সংস্কার কাজ পরিদর্শন করে তাদের প্রতিক্রিয়ায় জানান, মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু সংস্কার কাজে বেশ কিছু ত্রুটি লক্ষ করা গেছে। এ সেতুর পিলারের নিচে কোন ধরনের সংস্কার করা হচ্ছে না। যা সেতুটির জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া এ সেতুটি যে প্রক্রিয়ায় সংস্কার করার কথা সে প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে না। সেতুটির স্থায়িত্ব বৃদ্ধির জন্য যথাযথ সংস্কার প্রক্রিয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পরির্দশনকারীরা।

পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব ও মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুল রহমান, এরশাদ হুসাইন, উদীচী শিল্পী-গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান এবং সংগঠক রোকেয়া আক্তারসহ অন্যান্যরা।

আরবিএন 

  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: