শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ঢাকার মিরপুরের দুই ভাই। বুধবার (৩

2026-06-03T18:07:51+00:00
2026-06-03T18:08:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ঢাকার মিরপুরের দুই ভাই। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার কালীরবাজার ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) এবং তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার ঈদের ছুটিতে পরিবারসহ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন বড় ভাই মান্না ইসলাম। বুধবার দুপুরে ছোট ভাই সাদ্দামকে সঙ্গে নিয়ে তিনি খানসামা উপজেলার জোয়ার এলাকায় একটি লিচুর বাগান দেখতে যান। বাগান দেখা শেষে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে তারা দুজনে কালীরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতায় দুই ভাই-ই তলিয়ে যান।


খানসামা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছোটেন। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা নদী থেকে বড় ভাই মান্না ইসলামের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল এসে নদী থেকে ছোট ভাই সাদ্দাম ইসলামের মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আত্রাই নদীতে গোসল করতে নেমে ওই দুই ভাই নিখোঁজ হন। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

দুই ভাইয়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এবং তাদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর  আত্রাই নদী  ডুবে  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: