কলকাতার মেয়রের পদত্যাগ, ভাঙনের মুখে মমতার তৃণমূল কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার নজিরবিহীন সংকটের মুখে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা

2026-06-03T18:55:52+00:00
2026-06-03T18:55:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার মেয়রের পদত্যাগ, ভাঙনের মুখে মমতার তৃণমূল কংগ্রেস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার নজিরবিহীন সংকটের মুখে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিরহাদ হাকিম বুধবার (৩ জুন) কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার এই আকস্মিক পদত্যাগ বিপর্যস্ত তৃণমূল শিবিরের জন্য আরেকটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফিরহাদ হাকিমের পদত্যাগের দিনই রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড় নেয়। তৃণমূলের একদল বিক্ষুব্ধ বিধায়ক এদিন বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করে তাদের সমর্থনপত্র জমা দেন। গত সোমবার দলবিরোধী কর্মকাণ্ডের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন জানিয়ে ৫৮ জন বিধায়ক স্পিকারের কাছে চিঠি দিয়েছেন।

বিধানসভায় তৃণমূলের মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনই এখন বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছেন। এর স্পষ্ট অর্থ হলো- সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের মাত্র এক মাসের মাথায় বড় ধরনের ভাঙনের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজনৈতিক ভাঙন ও মেয়রের পদত্যাগ রাজ্যের শাসক দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।

/কহু


  বিষয়:   কলকাতা  মেয়র  পদত্যাগ  ভাঙন  মমতা  তৃণমূল কংগ্রেস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: