ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু, সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা নূরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই তার

2026-06-03T20:11:49+00:00
2026-06-03T20:20:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু, সেই যুগ্মসচিবকে প্রত্যাহার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৮:২০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা নূরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব আনিসুর রহমানকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকায় পচন ধরেছিল এবং তাতে পোকা কিলবিল করছিল।

জানা গেছে, ওই বাসায় তিনি তার মেয়ের সঙ্গে থাকতেন। তবে পুরো ফ্ল্যাটের পরিবেশ ছিল চরম অস্বাস্থ্যকর, নোংরা ও অবহেলিত। ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মায়ের ঘরের সেই হাড়হিম করা নিষ্ঠুর চিত্র দেখে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
/কহু


  বিষয়:   যুগ্মসচিব  প্রত্যাহার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: