বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

ক্রীড়া ডেস্ক

খেলা

দেশের বাস্কেটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট। এ কোর্ট পরিদর্শন

2026-06-03T20:16:34+00:00
2026-06-03T20:17:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:১৬ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৮:১৭ পিএম
বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। ছবি : সময়ের আলো
দেশের বাস্কেটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট। এ কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (২ জুন) বসুন্ধরা স্পোর্টস সিটির এই বিশ্বমানের ভেন্যু পরিদর্শন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।

পরিদর্শনকালে তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। এ সময় তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আধুনিক এই কোর্টটিকে নিয়মিত অনুশীলনের জন্য ব্যবহারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান কোচ এবং বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক।

Advertisement
পরিদর্শনের সময় কোর্টটির আধুনিক অবকাঠামো এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উডেন ফ্লোরের প্রশংসা করেন অতিথিরা। তাদের মতে, এ ধরনের উন্নত সুযোগ-সুবিধা দেশের বাস্কেটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ভবিষ্যতে বসুন্ধরা স্পোর্টস সিটির এই বিশ্বমানের ভেন্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কোর্ট জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলনের মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জনে সহায়ক হবে।

আরবিএন 
  বিষয়:   বসুন্ধরা স্পোর্টস সিটি  বাস্কেটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: