মিয়ানমারে পাচারকালে ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারে পাচারের সময়৬৫০ বস্তাসিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির

2026-06-03T20:44:07+00:00
2026-06-03T20:45:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পাচারকালে ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারী আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৮:৪৫ পিএম
জব্দ সিমেন্ট ও আটক পাচারকারীরা। ছবি : সময়ের আলো

মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বুধবার রাত ২টার দিকে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

এ সময় অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

আরও পড়ুন

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/কেআই



  বিষয়:   মিয়ানমার  পাচার  সিমেন্ট  পাচারকারী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: