সেন্টমার্টিনে ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

সেন্টমার্টিনে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন

2026-06-03T20:51:42+00:00
2026-06-03T20:51:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সেন্টমার্টিনে ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৫১ পিএম 
বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। ছবি : সময়ের আলো
সেন্টমার্টিনে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর ব্যবস্থাপনায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৪৪১ জন অসহায়, দুঃস্থ, নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
  বিষয়:   সেন্টমার্টিন  বিনামূল্য  চিকিৎসাসেবা  কোস্টগার্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: