হোমনায় পাগলা কুকুরের তাণ্ডবে একদিনেই আহত ২০

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় হঠাৎ করেই বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার (৩ জুন) সকাল থেকে রাত নয়টা পর্যন্ত

2026-06-03T23:51:26+00:00
2026-06-03T23:51:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হোমনায় পাগলা কুকুরের তাণ্ডবে একদিনেই আহত ২০
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৫১ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ১১:৫১ পিএম
বেওয়ারিশ ও পাগলা কুকুর। ছবি : সময়ের আলো
কুমিল্লার হোমনায় হঠাৎ করেই বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার (৩ জুন) সকাল থেকে রাত নয়টা পর্যন্ত হোমনা পৌরসভার ৫ নং ওয়ার্ডে কয়েকটি পাগলা কুকুরের অতর্কিত আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের অনেকেই ভ্যাকসিনের সংকটের কারণে বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। কুকুরের এমন হিংস্র আচরণে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্তরা কেউ নিজের বাড়ির উঠানে কাজ করার সময়, আবার কেউ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুরের আক্রমণের শিকার হন। এমনকি অন্যকে বাঁচাতে গিয়েও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে হোমনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমান (৫০), শাহিদা (৪২), সালেহা বেগম (৫৫), বিল্লাল (৬২), তৈয়বা আক্তার (১০), ইমরান (২৩), সর্বচন্দ্র দাস (৭০), রেখা রানী (৪৫), জীবন মিয়া (৬০) ও বীথি আক্তারের নাম জানা গেছে।


হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ১০ জন এবং বহির্বিভাগে ৩ জনসহ মোট ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের চিকিৎসক ডা. মো. শহিদুল্লাহ জানান, হাসপাতালে যাওয়া পাগলা কুকুরের আক্রমণে আহত রোগীদের চিকিৎসা দিয়েছেন। হাসপাতালে জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিনের সংকট থাকায় রোগীদের স্থানীয়ভাবে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের জানান, আগামীকালই (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানান, দিনের বেলা বিষয়টি তাদের কেউ জানায়নি। আগামীকালও যদি ওই কুকুরটিকে দেখা যায়, স্থানীয়দের সহযোগিতায় সেটিকে পর্যবেক্ষণ করে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   হোমনা  পাগলা কুকুর  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: