দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে ১২টি ম্যাচ

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারত ও নিউজিল্যান্ডের ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি সিরিজ আয়োজন করা হচ্ছে। এ সিরিজ খেলতে আগামী ২২ অক্টোবর

2026-06-04T01:54:05+00:00
2026-06-04T01:54:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে ১২টি ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
ভারত ও নিউজিল্যান্ডের ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি সিরিজ আয়োজন করা হচ্ছে। এ সিরিজ খেলতে আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থান করবে ভারত। সফরে দুই দল দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। দুই দেশের দীর্ঘদিনের ক্রীড়া সম্পর্ক উদযাপন করতেই এই বিশেষ সিরিজের আয়োজন করা হয়েছে।

সফরটি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। সফরের শেষ পর্বে দুই দল দুটি টেস্ট ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অকল্যান্ডে। আর টেস্ট দুটি অনুষ্ঠিত হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ড বোর্ডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা গ্লেন ক্রিচলি বলেছেন, ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে ভারত সিরিজের থেকে বড় কিছু হয় না। নিউজিল্যান্ডবাসী আগে যা দেখেননি, তাই এ বার দিতে বদ্ধপরিকর আমরা। শুধু মাঠের ক্রিকেটই না, ভারতের সঙ্গে যে সংস্কৃতি এবং ইতিহাস ভাগাভাগি করে নেয় নিউজিল্যান্ড, তাও উদযাপন করা হবে।


তিনি আরও বলেন, এই দলের প্রতি মানুষের যে আবেগ রয়েছে তা অনবদ্য। বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটারকে আমরা দেখতে পাব। সমর্থকদের নিয়ে দুর্দান্ত একটা সিরিজ দেখার অপেক্ষায় রয়েছি।

সময়ের আলো/আআ



  বিষয়:   দীর্ঘতম  সফর  নিউজিল্যান্ড  ভারত  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: