আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

চলচ্চিত্রে অবদানের জন্য ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয় শিল্পী শবনম। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

2026-06-04T03:27:03+00:00
2026-06-04T03:27:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:২৭ এএম   (ভিজিট : ৬)
অভিনয় শিল্পী শবনম। ছবি : সংগৃহীত
চলচ্চিত্রে অবদানের জন্য ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনয় শিল্পী শবনম। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এখবর প্রকাশিত হয়। 

শবনমের আসল নাম ঝর্ণা বশাক। তবে শবনম নামে পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। শবনম নামের অর্থ দাঁড়ায় ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া। তিনি বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালি যুগের নায়িকা হিসেবে সমানভাবে পরিচিত। ষাট ও সত্তর দশকে শনবম তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তী সময়ে বাংলাদেশের সিনেমায় অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

রোমান্টিক ও সামাজিক ধারার চলচ্চিত্রে তার অভিনয় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সফল চলচ্চিত্রে কাজ করে নিজস্ব অভিনয়ভঙ্গি ও পর্দা-উপস্থিতির মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘চকোরী’, ‘চাঁদ অউর চাঁদনী’, ‘দূর দেশ’, ‘দিল দিয়া দর্দ লিয়া’ এবং ‘আঞ্জুমান’। এসব চলচ্চিত্র তাকে উপমহাদেশীয় চলচ্চিত্রের সোনালি যুগে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, দুই ভাষার চলচ্চিত্রে তার সমান গ্রহণযোগ্যতা, শক্তিশালী পর্দা উপস্থিতি এবং দীর্ঘ কর্মজীবন তাকে আজীবন সম্মাননার জন্য স্বাভাবিকভাবেই উপযুক্ত করে তোলে।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ সালের তালিকায় সংশোধন এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফল প্রকাশের পর কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠে। 

বিশেষ করে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগ নিয়ে বিতর্ক তৈরি হলে বিষয়টি পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। পরে জুরি বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে তালিকা সংশোধন করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী, আজীবন সম্মাননা বিভাগে নতুন করে দুটি নাম যুক্ত হয়েছে। তার মধ্যে একজন অভিনেত্রী শবনম, অন্যজন নির্মাতা চিত্র সম্পাদক ফজলে হক।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: