ইতিহাসের এই দিনে

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন

2026-06-04T07:45:52+00:00
2026-06-04T07:45:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সাহিত্য
ইতিহাসের এই দিনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৪৫ এএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
৮৬২ - আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।
১৮৩০ - ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
১৮৪৫ - মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।
১৮৫৯ - ম্যাজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।
১৮৭৬ - তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।
১৮৭৮ - সাইপ্রাসকে ব্রিটেনের নিকট হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য (বর্তমান তুরস্ক)।
১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধশেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানোঁ চুক্তি স্বাক্ষরিত।
১৯২৪ - বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, আইনস্টাইনের কাছে পাঠান।
১৯৪২ - প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
১৯৪৩ - আর্জেন্টিনার এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।
১৯৪৬ - জুয়ান ফেরোন আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৫ - ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
১৯৭০ - প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
১৯৮৯ - চীনে ছাত্রদের আন্দোলনে সামরিক বাহিনীর তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা বা ৪ জুন গণহত্যা সংগঠিত হয়।
১৯৮৯ - আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।
১৯৯৬ - বাংলাদেশে ইন্টারনেট চালু।

আরও পড়ুন

জন্ম
১৮২৯ - অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯০২ - সত্যেন্দ্রনাথ সেন,প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং ভারতের প্রথম ঘূর্নায়মান মঞ্চের প্রবর্তক।
১৯০৭ - রোজালিন্ড রাসেল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা।
১৯১৫ - ওয়াল্টার হ্যাডলি, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
১৯১৬ - রবার্ট ফ্রান্সিস ফার্চগট, মার্কিন প্রাণরসায়নবিদ।
১৯৩৬ - নূতন সমর্থ, ভারতীয় অভিনেত্রী।
১৯৩৬ - ব্রুস ডার্ন, আমেরিকান অভিনেতা।
১৯৪৬ - এস.পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা।
১৯৬১ - জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।
১৯৬৬ - ভ্লাদিমির ভয়েভদস্কি, রাশিয়ান গণিতবিদ।
১৯৭৫ - অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী। চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী।
১৯৭৬ - টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।
১৯৮৪ - রইনই যং, তাইওয়ান অভিনেত্রী।
১৯৮৫ - লুকাস পোদোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯১ - বেন স্টোকস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু
১৮৭৬ - আব্দুল আজিজ (উসমানীয় সুলতান), উসমানীয় সাম্রাজ্যের ৩২ তম সুলতান।
১৯২৬ - ফ্রেড স্পফোর্থ, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
১৯৩১ - হুসাইন বিন আলি, মক্কার শরিফ, আরব নেতা ও হেজাজের বাদশাহ।
১৯৩২ - মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম নামে পরিচিত শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত রচয়িতা।
১৯৪১ - দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।
১৯৪২ - রাইনহার্ট হাইড্‌রিখ, জার্মান নাৎসি কর্মকর্তা এবং হলোকস্টের মূল হোতা।
১৯৭১ - গোর্গি লুকাস, হাঙ্গেরীয় মার্কসবাদী দার্শনিক, নন্দনতত্ত্ববিদ, সাহিত্য ইতিহাসবিদ এবং সমালোচক।
১৯৭৩ - মোরিস রনে ফ্রেশে, ফরাসি গণিতবিদ।
১৯৮৩ - সতীশচন্দ্র সামন্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্য।
১৯৮৯ - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।
২০২০ - বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী।

এএডি/


  বিষয়:   ইতিহাস  ঘটনাবলি  জন্ম  মৃত্যু 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: