ফ্ল্যাটে নিঃসঙ্গ মায়ের মৃত্যু, ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূর জাহান বেগমের (৭৫) পচন ধরা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তুমুল সমালোচনা ও বিতর্কের ঝড়

2026-06-04T09:45:20+00:00
2026-06-04T10:08:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ফ্ল্যাটে নিঃসঙ্গ মায়ের মৃত্যু, ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১০:০৮ এএম  (ভিজিট : ১৪)
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নূর জাহান বেগমের কক্ষ। সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূর জাহান বেগমের (৭৫) পচন ধরা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তুমুল সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। এই ঘটনার জেরে নিহতের বড় ছেলে ও সরকারের যুগ্মসচিব আনিসুর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করেছে সরকার। 

এমন পরিস্থিতিতে এবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরিবারকে নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন নিহতের ছোট ছেলে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এ কে এম আশিকুর রহমান।

রোববার (৩১ মে) রাতে মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে নূর জাহান বেগমের গলিত লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এরপরই সন্তানদের চরম অবহেলা ও একাকিত্বের বিষয়টি সামনে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটের অধ্যাপক এ কে এম আশিকুর রহমান দাবি করেন, মায়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এমনিতেই গভীর মানসিক ট্রমার (স্তব্ধতা) মধ্য দিয়ে যাচ্ছে। এর ওপর ভিত্তিহীন কিছু তথ্য ছড়ানোর কারণে তারা মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন। 

ছেলেমেয়েরা মায়ের দেখভাল করেননি— এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘মা মারা যাওয়ার পর থেকে অনেকেই বলছেন আমরা মায়ের খোঁজ রাখিনি, যা সম্পূর্ণ সত্য নয়। ২০০৯ সালে আমি মাকে আমার কাছে নিয়ে আসি। এরপর ২০১১-২০১২ সালে যখন আমি দেশের বাইরে ছিলাম, তখন আমার শাশুড়ির বাসায় মায়ের থাকার ব্যবস্থা করি। ২০১৩ সালে দেশে ফিরে মাকে আবার নিজের কাছে আনি। এছাড়া মা মাঝেমধ্যে চাঁদপুরের মতলবে নানাবাড়িতে গিয়েও থাকতেন এবং ২০২০ সালে করোনার সময় আমরাই মায়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করেছিলাম।’

তবে তিন কক্ষের ওই ফ্ল্যাটের স্যাঁতসেঁতে ও চরম নোংরা পরিবেশে মায়ের এমন করুণ মৃত্যু কিছুটা অস্বাভাবিক কি না— এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আশিকুর রহমান স্বীকার করেন, ‘বিষয়টি কিছুটা অস্বাভাবিক এবং তা নিয়ে সমালোচনা হতেই পারে। তবে তাই বলে পরিবারকে জড়িয়ে অসত্য বা অতিরঞ্জিত তথ্য ছড়ানো কোনোভাবেই কাম্য নয়।’

এদিকে ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত এখনো অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুর রহমান জানান, নূর জাহানের স্বামী মজিবুর রহমান বহু বছর আগেই মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ছেলেরা মায়ের তেমন একটা খোঁজখবর না রাখায় নিরুপায় হয়ে মেয়ে মায়ের কাছে থাকতেন। বৃদ্ধা নূর জাহান বেগম দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সবশেষ গত ২৭ মে ঈদের আগের দিন মেয়ে তার মাকে নড়াচড়া করতে দেখেছিলেন। এরপর চার দিন কোনো সাড়াশব্দ না পেয়ে গত ৩১ মে একজন নার্স ডেকে আনা হলে মায়ের মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়। 

পুরো ফ্ল্যাটজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ ও বিকট দুর্গন্ধের কথা উল্লেখ করে এসআই শামছুর রহমান বলেন, ‘এটি মায়ের প্রতি সন্তানদের চরম অবহেলা ও অযত্নের এক নির্মম চিত্র। কোনো সন্তান যেন তার বাবা-মায়ের প্রতি এমন আচরণ না করেন।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নিঃসঙ্গ মায়ের মৃত্যু  মিথ্যা তথ্য  অভিযোগ  নূর জাহান বেগম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: