হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল বা নিরস্ত্র না করা পর্যন্ত দেশটিতে কোনো স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে

2026-06-04T09:45:35+00:00
2026-06-04T09:50:17+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় : ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৯:৫০ এএম
ছবি : সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল বা নিরস্ত্র না করা পর্যন্ত দেশটিতে কোনো স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই কঠোর অবস্থানের কথা জানান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) একটি বিবৃতি প্রকাশের পর এই প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি রাষ্ট্রদূত।

Advertisement
ইয়েচিয়েল লাইটার মার্কিন উদ্যোগে শুরু হওয়া এই আলোচনাকে ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। তবে একই সাথে তিনি মনে করিয়ে দেন, এই চুক্তির ভবিষ্যৎ সম্পূর্ণভাবে হিজবুল্লাহর অস্তিত্ব বিলোপের ওপর নির্ভর করছে।

ইসরায়েলি রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় বলেন, এই যুদ্ধবিরতি পুরোপুরি দুটি শর্তের ওপর নির্ভরশীল—প্রথমত, ইসরায়েল অভিমুখে হিজবুল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণভাবে অস্ত্রবিরতি এবং দ্বিতীয়ত, হিজবুল্লাহর সমস্ত সামরিক অবকাঠামো ও এই সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ বিলোপ সাধন।

/কহু
  বিষয়:   ইসরায়েল  হিজবুল্লাহ  যুদ্ধবিরতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: