প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন জাহাজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে ওই জাহাজে থাকা অন্তত দুইজন নিহত

2026-06-04T12:50:21+00:00
2026-06-04T12:50:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১১)
ছবি : সংগৃহীত
পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন জাহাজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে ওই জাহাজে থাকা অন্তত দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। বুধবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের (ইউএস সাদার্ন কমান্ড) পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানানো হয়।

মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে সাউদার্ন কমান্ড জানিয়েছে, আক্রান্ত ওই নৌযানটি আন্তর্জাতিক মাদক চোরাচালান ও পাচারের সঙ্গে জড়িত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসনের অধীনে মাদক চোরাচালানকারী আন্তর্জাতিক চক্র ও নেটওয়ার্কগুলোকে নির্মূল করার জন্য যে ধারাবাহিক চিরুনি অভিযান চলছে, এই হামলা তারই সর্বশেষ অংশ বলে পেন্টাগন সূত্রে জানানো হয়েছে। ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন কিংবা দূরপাল্লার গাইডেড মিসাইলের মাধ্যমে এই লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/কহু


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: