ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনের ঈদযাত্রায় সারা দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। এই সময়ে ২৯২টি সড়ক

2026-06-04T12:55:59+00:00
2026-06-04T12:56:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১২:৫৬ পিএম  (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি
ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনের ঈদযাত্রায় সারা দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। এই সময়ে ২৯২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮১ জন এবং আহত হয়েছেন ৮৩৭ জন।

অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২২ জন মানুষের মৃত্যু হয়েছে সড়কেই। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ঈদযাত্রার এই সময়ে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন, যা মোট প্রাণহানির ৪৪ শতাংশেরও বেশি।

নিহতদের মধ্যে ৩৪ জন নারী, ৪৮ জন শিশু এবং ৩৭ জন পথচারী রয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৯৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০১ জন। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে-
বেপরোয়া ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানো
ত্রুটিপূর্ণ যানবাহন
অদক্ষ ও অনভিজ্ঞ চালক
দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা
কিশোর-তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল ব্যবহার

সংস্থাটি বলছে, প্রাণহানি কিছুটা কমলেও সড়ক পরিবহন ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। একই সময়ে নৌ ও রেলপথেও দুর্ঘটনার তথ্য দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়- ১৩টি নৌ দুর্ঘটনায় নিহত ৮ জন, আহত ১৫ জন এবং ২২টি রেল দুর্ঘটনায় নিহত ১৭ জন, আহত ৯ জন। 

এছাড়া পৃথকভাবে ২৪টি কোরবানির পশুর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, শুধু ঈদ মৌসুম নয়, সারাবছরই সড়ক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

প্রতিবেদনে যেসব সুপারিশ তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে-
জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) শক্তিশালী করা
বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ সংস্কার
মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার
আধুনিক সড়ক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার
দক্ষ চালক তৈরির উদ্যোগ
রেল ও সড়ক ক্রসিং নিরাপদ করা
জনসচেতনতা বৃদ্ধি
সড়ক, রেল ও নৌ পরিবহন সমন্বয়ে একটি অভিন্ন মন্ত্রণালয় গঠন

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

এএডি/


  বিষয়:   ঈদুল  আজহা  সড়ক  দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: