প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ বিদ্যুৎ বিভাগের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রান্তিক গ্রাহকদের সম্ভাব্য ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুতের পুনঃনির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ

2026-06-04T16:51:27+00:00
2026-06-04T16:53:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ বিদ্যুৎ বিভাগের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি
প্রান্তিক গ্রাহকদের সম্ভাব্য ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুতের পুনঃনির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২০ ও ২১ মে ২০২৬ তারিখে গণশুনানি গ্রহণ করে। পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনঃনির্ধারণ করে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিইআরসির পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি। বিষয়টি বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিদ্যুৎ বিভাগ মনে করে, এর ফলে প্রান্তিক গ্রাহক, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে তাদের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সে কারণে প্রান্তিক গ্রাহকদের জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।

এ প্রেক্ষাপটে পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ৩ মে ২০২৬ তারিখে প্রেরিত প্রস্তাবের আলোকে ট্যারিফ পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়ে বিদ্যুৎ বিভাগ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, বিইআরসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরবিএন 


  বিষয়:   বিইআরসি  বিদ্যুৎ বিভাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: