কোনো ‘অজুহাতে’ ইসরায়েলকে লেবানন দখল করতে দেব না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, কেনো ‘অজুহাতের’ দোহাই দিয়ে ইসরায়েলকে দক্ষিণ লেবানন দখল করতে দেওয়া হবে না। খবর আলজাজিরার।বৃহস্পতিবার (৪

2026-06-04T17:09:56+00:00
2026-06-04T17:15:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
কোনো ‘অজুহাতে’ ইসরায়েলকে লেবানন দখল করতে দেব না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৯)
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ছবি : সংগৃহীত
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, কেনো ‘অজুহাতের’ দোহাই দিয়ে ইসরায়েলকে দক্ষিণ লেবানন দখল করতে দেওয়া হবে না। খবর আলজাজিরার।  

বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাজধানী বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদে ফরাসি প্রেসিডেন্টের বিশেষ দূত জঁ-ইভ ল্য দ্রিয়ঁ-র সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। 

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েল যাতে (লেবানন থেকে) সেনা প্রত্যাহার না করার কোনো অজুহাত খুঁজে না পায়, তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে যে কোনো ধরনের প্রচেষ্টা চলমান যুদ্ধবিরতি আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে।


একইসঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে ফ্রান্সসহ অন্যান্য বন্ধুভাবাপন্ন ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহযোগিতাকে স্বাগত জানান প্রেসিডেন্ট জোসেফ আউন।

বিবৃতিতে আরও বলা হয়, ফরাসি দূত ল্য দ্রিয়ঁ লেবাননের সামগ্রিক পরিস্থিতির প্রতি তার দেশের সমর্থন, সংহতি ও গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইসরায়েল  লেবানন দখল  প্রেসিডেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: