নানাবাড়ি বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে নীলকমল নদে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (৩ জুন) বিকেলে

2026-06-04T23:39:23+00:00
2026-06-04T23:39:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নানাবাড়ি বেড়াতে এসে নদে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৩৯ পিএম 
প্রতীকী ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে নীলকমল নদে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে নীলকমল নদে পানিতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। পরে রাতে উপজেলার নদ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মুনতাহা তার বাবা-মায়ের সঙ্গে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের নীলকমল নদে পড়ে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পেয়ে স্বজনরা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর রাত সাড়ে ৯টার দিকে নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   নানাবাড়ি  নদ  শিশু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: