ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে, মালয়েশিয়ান তরুণী এখন বরিশালের পুত্রবধূ

বরিশাল ব্যুরো

সারাদেশ

মালয়েশিয়া প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সুমন ইসলামের স্ত্রী মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া নূর হিসাম বিয়ের দুই বছর পর

2026-06-04T23:45:46+00:00
2026-06-04T23:45:46+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
ফেসবুকের প্রেম গড়াল বিয়েতে, মালয়েশিয়ান তরুণী এখন বরিশালের পুত্রবধূ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪৫ পিএম   (ভিজিট : ১৬)
প্রেমের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী। সংগৃহীত ছবি
মালয়েশিয়া প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সুমন ইসলামের স্ত্রী মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া নূর হিসাম বিয়ের দুই বছর পর প্রথমবারের মতো স্বামীর সঙ্গে বাংলাদেশে শ্বশুরবাড়ি সফরে এসেছেন।

এ উপলক্ষে মঙ্গলবার রাতে গায়ে হলুদের আয়োজন এবং বুধবার দুপুরে প্রবাসী সুমনের নাঠৈ গ্রামের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদেশি কনেকে একনজর দেখতে উৎসুক মানুষ বাড়িতে ভিড় করেন।

জানা গেছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর সুমন ইসলাম ও নূর হিদায়া নূর হিসামের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালে উভয় পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তারা মালয়েশিয়াতেই বসবাস করছিলেন।

প্রবাসী সুমন ইসলাম জানান, তিনি ২০১১ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং পরবর্তীতে ব্যবসা শুরু করেন। ২০২২ সালে মালয়েশিয়ার ভানতিং এলাকার তরুণী নূর হিদায়ার সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের সম্মতিতে ২০২৪ সালে মালয়েশিয়ায় বিয়ে সম্পন্ন হয়।


তিনি আরও জানান, বিয়ের পর এতদিন তারা বাংলাদেশে আসেননি। কোরবানির ঈদের দিন তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে পরিবারের সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এবার দুই সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে বেড়াতে এসেছেন তিনি।

সুমন ইসলাম বলেন, আমার স্ত্রী প্রথমবার বাংলাদেশে এসে পরিবারের সবাইকে দেখে খুব খুশি হয়েছে। সে অল্প বাংলা বলতে পারে এবং জাতীয় সংগীতও গাইতে পারে। গ্রামের মানুষের সঙ্গে মিশে সে আনন্দ উপভোগ করছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে তারা কক্সবাজার ও কুয়াকাটা ঘুরে দেখবেন। এরপর পুনরায় মালয়েশিয়ায় ফিরে যাবেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, লোকমুখে জানতে পেরেছি মালয়েশিয়া থেকে এক তরুণী তার স্বামীর সঙ্গে নাঠৈ গ্রামে এসেছেন। বিদেশি কনেকে দেখতে লোকজন ভিড় করছে। তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়ে আমরা নজর রাখছি।

আরবিএন 



  বিষয়:   মালয়েশিয়া  বরিশাল  গৌরনদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: