সিলিন্ডারের আগুনে নিঃস্ব মিরসরাইয়ের ৩ পরিবার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের

2026-06-04T23:56:57+00:00
2026-06-04T23:56:57+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
সিলিন্ডারের আগুনে নিঃস্ব মিরসরাইয়ের ৩ পরিবার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৫৬ পিএম   (ভিজিট : ৫)
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই তিন পরিবারের অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারের লোকজন গ্যাসের চুলায় রান্না করেন। হঠাৎ কিছু বুঝে উঠার আগে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় একে একে ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন জ্বলছিলো। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৩ ভাইয়ের ৩টি ঘর একেবারে ছাই হয়েছে যায়। ঘরের আসবাবপত্র ও ক্যাশ টাকাসহ অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার অলঙ্গ মারমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেলেও বেশ কয়েকটি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

আরবিএন 


  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: