তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিন দিনের সফরে মস্কো যাচ্ছেনপররাষ্ট্রমন্ত্রীড. খলিলুর রহমান।রোববার (৭ জুন) তিনি এ সফরে যাবেন বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি

2026-06-05T00:40:08+00:00
2026-06-05T00:40:08+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৪০ এএম   (ভিজিট : ১৫)
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৭ জুন) তিনি এ সফরে যাবেন বলে জানা গেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি বিদেশে তার প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের তিন দিনের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মস্কো থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি তিনি রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন।


প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে আরও জানা গেছে।

উল্লেখ্য, সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। ২০১৯ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এরপর ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

/কেএইচও


  বিষয়:   তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: