মিসাইল হামলায় ইসরায়েলি ট্যাংক ধ্বংস করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের ট্যাংক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে মারকাভা ট্যাংকটি ধ্বংস হয়ে গেছে বলে

2026-06-05T04:27:32+00:00
2026-06-05T04:27:32+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
মিসাইল হামলায় ইসরায়েলি ট্যাংক ধ্বংস করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:২৭ এএম   (ভিজিট : ১০)
ইসরায়েলি সেনাদের ট্যাংক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে লেবানন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাদের ট্যাংক লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে মারকাভা ট্যাংকটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত ৩১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবিতেহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গটি দখল করে ইসরায়েলি সেনারা। এটিকে হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের একটি প্রতীকী জয় হিসেবে প্রচার করছিল ইসরায়েল। 

বৃহস্পতিবার (৪ জুন) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, এ দুর্গের কাছে যাওয়া সেনাদের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। ওই দুর্গ দখলের পর এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একাধিক সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু সেনা। 

হিজবুল্লাহ মূলত এসব হামলায় ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করছে। ফাইবার অপটিক হওয়ায় এসব ড্রোন জ্যাম বা শনাক্ত করতে পারে না ইসরায়েল। ফলে হঠাৎ করে এগুলো তাদের ওপর আছড়ে পড়ে।


বোফোর্ট দুর্গের পাশাপাশি কালাত আল-শরিফে ইসরায়েলের তৈরি করা একটি লজিস্টিক সাপোর্ট কেন্দ্রে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। কালাত আল-শরিফেই এ দুর্গটি অবস্থিত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার না করলে ওই অঞ্চলে কোনো শান্তি আসবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসির এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, আঞ্চলিক যুদ্ধে আমাদের যুদ্ধবিরতি মেনে নেওয়ার প্রাথমিক শর্তই ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা।

/কেএইচও


  বিষয়:   মিসাইল  হামলা  ইসরায়েল  লেবানন  সশস্ত্র গোষ্ঠী  আইআরজিসি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: