শন টেইটের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের পেস বোলিং আক্রমণ যখন ধীরে ধীরে নিজেদের শক্তির নতুন পরিচয় গড়ে তুলছে, ঠিক সেই সময়ই শেষ হয়ে গেল শন

2026-06-05T06:44:06+00:00
2026-06-05T06:44:06+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
শন টেইটের বিদায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:৪৪ এএম   (ভিজিট : ১১)
শন টেইট। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পেস বোলিং আক্রমণ যখন ধীরে ধীরে নিজেদের শক্তির নতুন পরিচয় গড়ে তুলছে, ঠিক সেই সময়ই শেষ হয়ে গেল শন টেইট অধ্যায়। গত কয়েক দিন ধরে চলা গুঞ্জন সত্যি করে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। তার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক বাংলাদেশি পেসার তালহা জুবায়ের।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টেইট। বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪৩ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান।

বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পরও কিছুদিন দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন টেইট। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষের আলোচনায় বিচ্ছেদকেই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। 

বিসিবি জানিয়েছে, ‘বিসিবিকে তার পরিস্থিতি জানানোর পর থেকে শন (টেইট) সংক্ষিপ্ত সময়ের জন্য এই দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সৌহার্দপূর্ণভাবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

টেইটের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার আগে ভারতীয় সংবাদমাধ্যমে তার নতুন দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কয়েক দিন আগে জানা যায়, পশ্চিমবঙ্গ দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার লক্ষ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তিন সদস্যের কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেই প্রতিবেদনে আরও বলা হয়, সিনিয়র দলের পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেট ও উদীয়মান পেসারদের উন্নয়ন কর্মসূচিতেও তাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিদায়ের আগে বাংলাদেশের পেসারদের নিয়ে নিজের গর্বের কথা জানিয়েছেন টেইট। একই সঙ্গে দলের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেছেন টেইট, ‘বাংলাদেশ জাতীয় দলে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অংশ হতে পারাটা আমার জন্য ছিল বিশেষ সৌভাগ্যের। 

সিদ্ধান্তটি সহজ ছিল না এবং আমাদের আলোচনা চলাকালীন বিসিবি যেভাবে ব্যাপারটি বুঝেছে ও আমার পাশে থেকেছে, তাতে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে, তাতে আমি গর্বিত এবং বিশ্বাস করি তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি দলের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানাই।’


  বিষয়:   শন টেইট  বিদায় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: