ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কখন হানবে আঘাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করেছে। এ তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে বৃহস্পতিবার থেকে

2026-06-05T16:37:31+00:00
2026-06-05T16:37:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কখন হানবে আঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম 
এ তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। ছবি : সংগৃহীত
টানা বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করেছে। এ তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে বৃহস্পতিবার থেকে দেশে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২ মিলিমিটার, আর সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়।

এরই মধ্য আবহাওয়া অধিদফতর তাপমাত্রা কমার সুখবর দিয়েছে। সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। 


পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

/কেএইচও
  বিষয়:   ঢাকা  ঝড়বৃষ্টি  আভাস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: