এসিডে নারী শ্রমিকের মুখ ঝলসে দেওয়া সাবেক স্বামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে সাবেক স্বামীর ছোড়া এসিডে গৃহবধূ ও কারখানা শ্রমিক রুবিনা বেগমের (৩০) মুখমণ্ডল ঝলসে যাওয়ার ঘটনায় সাবেক স্বামী উজ্জল মিয়াকে

2026-06-05T17:32:20+00:00
2026-06-05T17:32:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
এসিডে নারী শ্রমিকের মুখ ঝলসে দেওয়া সাবেক স্বামী গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৫:৩২ পিএম
ছবি : সময়ের আলো
হবিগঞ্জে সাবেক স্বামীর ছোড়া এসিডে গৃহবধূ ও কারখানা শ্রমিক রুবিনা বেগমের (৩০) মুখমণ্ডল ঝলসে যাওয়ার ঘটনায় সাবেক স্বামী উজ্জল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) ভোররাতে পইল এলাকায় বোনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। 

এদিকে গুরুতর আহত রুবিনাকে সিলেট থেকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে রুবিনার বাবা বারিক মিয়া আসামী উজ্জল মিয়াকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ উজ্জল মিয়াকে পইল এলাকায় বোনের বাড়ী থেকে ভোররাতে গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম শুক্রবার দুপুরে সময়ের আলোকে জানান, গ্রেফতার উজ্জল মিয়াকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ব্যাটারির এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে কবরস্থানের কাছে ওৎ পেতে থাকা সাবেক স্বামী উজ্জ্বল মিয়া তার মুখ লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে রুবিনার মুখমণ্ডল ঝলসে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

আরবিএন 


  বিষয়:   হবিগঞ্জ  এসিড  গৃহবধূ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: