মালবাহী জাহাজে ড্রোন হামলা, আজারবাইজানের ৫ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজভ সাগরে দুটি বিদেশি মালবাহী জাহাজে ড্রোন হামলায় পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) আজারবাইজানের

2026-06-05T21:21:29+00:00
2026-06-05T21:45:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মালবাহী জাহাজে ড্রোন হামলা, আজারবাইজানের ৫ নাগরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:২১ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৯:৪৫ পিএম
বিদেশি মালবাহী জাহাজে ড্রোন হামলায় পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত। সংগৃহীত ছবি
আজভ সাগরে দুটি বিদেশি মালবাহী জাহাজে ড্রোন হামলায় পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার দাবি, জাহাজ দুটিতে ইউক্রেন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান জানান, কিয়েভ ওই এলাকায় অবৈধ পণ্য বহনকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তিনি বাকু ও মস্কোর বক্তব্য কিংবা নাবিকদের নিহত হওয়ার খবর সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাকুর কাছে পাঠানো রাশিয়ার একটি সরকারি বার্তা অনুযায়ী, দুটি জাহাজের ক্রুদের মধ্যে ২৫ জন আজারবাইজানি নাগরিক ছিলেন। মন্ত্রণালয় আরও জানায়, জাহাজ দুটি কোনও আজারবাইজানি কোম্পানির মালিকানাধীন নয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় মোট পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে আমাদের অবহিত করেছে রাশিয়া। 

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের আজভ সাগর তীরবর্তী রাশিয়ার ইয়েইস্ক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আজারবাইজান দূতাবাসের কর্মকর্তারা পৌঁছেছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, বেলিজ ও পালাউয়ের পতাকাবাহী ‘নাত্রা’ ও ‘সিরকন’ নামে জাহাজ দুটি তুরস্ক থেকে রোস্তভ-অন-দন বন্দরের উদ্দেশে যাত্রার সময় হামলার শিকার হয়।

ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি জানান, ইউক্রেনীয় ড্রোনগুলো ‘৫ জুন রাতে মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দর এবং উপকূলীয় জলসীমায় অবস্থানরত পাঁচটি জাহাজে আঘাত হেনেছে।’ 

তার দাবি, জাহাজগুলো অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে শস্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

এদিকে, রোমানিয়ার কন্সতান্তা বন্দরে ইউক্রেনের একটি নৌ ড্রোন বিস্ফোরিত হয়েছে। রাশিয়ার ইলেকট্রনিক নেটওয়ার্ক জ্যামিংয়ের ফলে এমনটি ঘটেছে বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবারের অভিযানে মোট পাঁচটি ড্রোন মোতায়েন করেছিল দেশটি। এর মধ্যে রোমানিয়ার পাশাপাশি ইউক্রেনের ভূখণ্ডেও একটি ড্রোন বিস্ফোরিত হয়েছে। বাকি তিনটি ড্রোনের খোঁজ পাওয়া যাচ্ছে না।


/ইউএমএইচ



  বিষয়:   মালবাহী  জাহাজ  ড্রোন  হামলা  আজারবাইজান  নাগরিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: