পাল্টা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যে কুয়েত এবং বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার (৬ জুন) সকালে মার্কিন

2026-06-06T09:42:49+00:00
2026-06-06T09:53:24+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
পাল্টা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৯:৫৩ এএম  (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যে কুয়েত এবং বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার (৬ জুন) সকালে  মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, এটিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে একটি মারাত্মক উসকানি ও উত্তেজনা বৃদ্ধি লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, ইরানের ছুড়ে দেওয়া ৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টিকেই মার্কিন ও আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) অত্যন্ত সফলতার সাথে মাঝআকাশেই ধ্বংস বা ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়। বাকি সপ্তম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝপথে ব্যর্থ হয়ে ভেঙে পড়ে।

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে বাহরাইনজুড়ে আকস্মিকভাবে দেশব্যাপী জরুরি সতর্কতা সাইরেন (ওয়ার্নিং সাইরেন) বাজানো হয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশের সমস্ত নাগরিক এবং বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানায় এবং অনতিবিলম্বে নিরাপদ স্থানে বা শেল্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। পারস্য উপসাগরে ক্ষেপণাস্ত্র যুদ্ধ এবং সামরিক সংঘাত চরম আকার ধারণ করায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার্থেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মানামা জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের সূত্র মতে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলাটি মূলত কয়েক ঘণ্টা আগে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিশোধ। এর আগে, আজ ভোররাতের দিকে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের ৪টি আত্মঘাতী ড্রোন গুলি করে গুড়িয়ে দেয় মার্কিন বাহিনী। এর পরপরই মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের গোরুক এবং কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্টেশনগুলোতে বোমাবর্ষণ করে তা ধ্বংস করে দেয়।

মার্কিন রাডার হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ইরান একযোগে এই ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দিল। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সামরিক কর্মী বা কর্মকর্তার হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে কুয়েত এবং বাহরাইন— দুই দেশই তাদের সর্বোচ্চ জাতীয় জরুরি অবস্থা ও উদ্ধারকারী দলগুলোকে সক্রিয় করেছে।

/কহু



  বিষয়:   কুয়েত  বাহরাইন  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: