আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে বেআইনি ও আইনবহির্ভূত বলেছেন

2026-06-06T15:13:04+00:00
2026-06-06T15:16:54+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:১৩ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৩:১৬ পিএম  (ভিজিট : ২৬)
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শিশির মনির। ছবি : সংগৃহীত
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে বেআইনি ও আইনবহির্ভূত বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এই অবস্থানের কথা জানান।

শিশির মনির বলেন, প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় দুই নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অবস্থান তুলে ধরে এই আইনজীবী দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এবং আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ উভয়েই চায় না হাসপাতালটি বন্ধ হয়ে যাক। তবে ঘটনার জন্য প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহত শিশুদের স্বজনরা।


নিহত নবজাতকদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকবে। ক্ষতিপূরণ হিসেবে পরিবারগুলোর যোগ্য সদস্যদের চাকরির সুযোগ এবং সম্মানজনক আর্থিক সহায়তা দেয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আদ-দ্বীন  হাসপাতাল  লাইসেন্স  বাতিল  নোটিশ  শিশির মনির 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: